মোবাইল ফোন রিসেট করার উপকারিতা কি? ফোন রিসেট করার নিয়ম ২০২৪
মোবাইল ফোন রিসেট করার উপকারিতা কি? ফোন রিসেট করার নিয়ম ২০২৪ । আমরা সকলেই জানি মোবাইল ফোন ইলেকট্রিক যন্ত্র। এই মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে। তবে প্রত্যেকেরই জানা উচিত কিভাবে মোবাইল ফোন কে বেশি দিন ভালো রাখা যায়।
কোন কাজটি করলে মোবাইল ফোন ভালো থাকবে। অনেক সময় দেখা যায় মোবাইল ফোন চলতে চলতে ধীরগতিতে কাজ করে। এই সমস্যাগুলো কেন হয়? এই সমস্যা হলে করণীয় কি? এ বিষয়ে বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি পড়তে হবে।
ফোন রিসেট করার নিয়ম
অনেকেই মোবাইল ব্যবহার করে। কিন্তু সবাই জানে না যে তার হাতে থাকা মোবাইল কিভাবে রিসেট করতে হয়। আজকে আমরা জানবো রিসেট সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং কিভাবে রিসেট করতে হয় সেই প্রক্রিয়াও জানবো।
আরো পড়ুন- গ্রামীণ ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন পদ্ধতি
রিসেট মূলত দুই রকমের হয়। প্রথম রিসেট হচ্ছে সাময়িক সময়ের জন্য মোবাইলকে অটোমেটিক ভাবে অফ অন করা। এতে করে মোবাইলের কোন ধরনের ডাটা লস হয় না।
আবার ফ্যাক্টরি রিসেট নামে আরেকটি রিসেট রয়েছে। যেটা করলে মোবাইল ফোনে থাকা সমস্ত ডকুমেন্ট অথবা ডাটা ডিলিট হয়ে যেতে পারে। যেমন মোবাইল ফোনে থাকা ছবি, ভিডিও, অডিও কিংবা তথ্য সবকিছু ডিলিট হয়ে যাবে। এমনকি মোবাইলে থাকা যেকোনো অ্যাকাউন্ট যেমন গুগল একাউন্ট, ফেসবুক সহ অন্যান্য একাউন্ট গুলো মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে।
রিসেট করার সময় যা মনে রাখতে হবে-
যেহেতু আমরা আজকে জানব কিভাবে মোবাইল রিসেট করতে হয় সেহেতু এই প্রক্রিয়াটি শুরু করার পূর্বে এই তথ্যগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।
- মোবাইল রিসেট করলে সকল ডাটা রিমুভ হয়ে যাবে
- সকল ধরনের অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে
- মোবাইলে থাকা অডিও ভিডিও ফাইল অন্যত্র সরিয়ে নিতে হবে
- অথবা সেই ডাটাগুলোর ব্যাকআপ নিয়ে রাখতে হবে যাতে পরবর্তীতে ব্যবহার করা যায়
মোবাইল রিসেট করার ধাপঃ সমূহ
রিসেট করার জন্য সর্বপ্রথম মোবাইলের সেটিং অপশনে যেতে হবে।
এরপর মোবাইলের এবাউট সেকশন অথবা কোন কোন মোবাইল ফোনে একাউন্ট অপশনে যেতে হবে। এছাড়াও কোন কোন মোবাইলে ব্যাকআপ এবং রিস্টোর অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। অথবা সহজ ভাবে সেটিং অপশনে প্রবেশ করার পর রিসেট লিখে সার্চ করলে নির্ধারিত অপশনটি পেয়ে যাবেন।
মোবাইলে রিসেট অপশন পাওয়ার পর ক্লিক করতে হবে।
এরপর কয়েকটি অপশন দেখা যাবে। যেমন ডাটা রিসেট, নেটওয়ার্ক রিসেট, ফোন রিসেট, সেটিং রিসেট এবং সর্বশেষ ফ্যাক্টরি রিসেট অপশনটি দেখা যাবে।
মোবাইলকে সঠিকভাবে রিসেট করতে হলে ফ্যাক্টরি রিসেট অপশনে ক্লিক করতে হবে।
এরপর মোবাইলে পারমিশন অপশন দিতে হবে। অর্থাৎ কনফার্ম রিসেট অপশনটি নির্বাচন করতে হবে।
এরপর অটোমেটিক্যালি মোবাইল ফোন রিসেট হওয়া শুরু হবে। এই রিসেট প্রক্রিয়া কোন কোন মোবাইলে দুই থেকে পাঁচ মিনিট সময় লাগে। আবার কোন কোন মোবাইলে ১০ মিনিটের মত সময় লাগে। তাই এই সময়টুকু অপেক্ষা করতে হবে।
এবং রিসেট প্রক্রিয়া সম্পূর্ণ হলে মোবাইল অটোমেটিক্যালি ওপেন হবে। এরপর মোবাইল ফোনের ভাষা এবং পলিসি পারমিশন দিয়ে ওপেন করা যাবে। তাহলে সম্পূর্ণ নতুনভাবে মোবাইলটি চালু হবে।
মোবাইল রিস্টার্ট করার নিয়ম
মোবাইল রিস্টার্ট করলে কোন ধরনের ডাটা রিমুভ হয় না। এটি মোবাইলকে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু করে। এটি করার জন্য মোবাইলের পাওয়ার এবং ভলিউম অপার বাটন একসাথে ১০ সেকেন্ড সময় চেপে ধরে রাখতে হবে।
এরপর মোবাইলের ডিসপ্লের উপর তিনটি অপশন দেখতে পাবেন। স্ক্রিনশট, পাওয়ার অফ এবং রিস্টার্ট । অপশন গুলো আসার পর বাটন ছেড়ে দিয়ে রিস্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এক মিনিটের মধ্যে মোবাইল ফোন অটোমেটিক অফ হবে এবং চালু হবে। এবং মোবাইল ফোন রিসেট প্রক্রিয়া সম্পন্ন হবে। এই রিসেট পরকিয়া প্রতিটি মোবাইলে একই রকম।
এখানে দেখুন- পল্লী সঞ্চয় ব্যাংক লোন নেওয়ার উপায় কি?
মোবাইল ফোন রিসেট করার উপকারিতা কি?
দীর্ঘদিন যাবত মোবাইল ব্যবহার করলে অনেক সময় দেখা যায় খুব ধীর গতিতে কাজ করে। এর মানে এই যে মোবাইল ফোনের ব্যবহৃত ডাটা গুলো খুব বেশি পরিমাণ জায়গা দখল করে। ফলে মোবাইলে স্বাভাবিক কার্যক্রম ধীরগতি হয়ে যায়। এক্ষেত্রে মোবাইল রিসেট করলে পূর্বের অপ্রয়োজনীয় ডেটা গুলো রিমুভ হয়ে নতুন ভাবে মোবাইল দিয়ে চলতে শুরু করে। রিসেট করার বিভিন্ন উপকারিতা রয়েছে। কিন্তু উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে-
- নতুনের মত কাজ করে
- মোবাইল অনেক ফাস্ট হয়
- কোন ধরনের ভাইরাস থাকে না
- নেটওয়ার্ক সমস্যা থাকলে সমাধান হয়ে যায়
- মোবাইলে নিরাপত্তার জন্য আমরা পাসওয়ার্ড ব্যবহার করি। কোন কারণে সে পাসওয়ার্ড ভুলে গেলে মোবাইল ফোন রিসেট দেওয়ার মাধ্যমে সমাধান করা যায়।
- নেটওয়ার্ক সিস্টেম আরো ভালো কাজ করে।
- হ্যাং জনিত সমস্যা থাকলে সমাধান হয়।
- অযথা মোবাইল গরম হয়ে গেলে রিসেটের মাধ্যমে সমাধান করা যায়।
- মোবাইলে নতুনত্ব পাওয়া যায়। অর্থাৎ নতুন কেনা মোবাইলের মত পাওয়া যায়।
ফোন রিসেট মানে কি?
মোবাইলে রিসেট মানে হচ্ছে মোবাইলকে পুনরায় চালু করা। অর্থাৎ মোবাইলে কোন ধরনের সমস্যা দেখা দিলে যেমন প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে, মোবাইল স্লো কাজ করলে, কিংবা মোবাইলে ভাইরাস এটাক করলে রিসেটের মাধ্যমে তার সমাধান করা যায়। এটার মানে হচ্ছে পুরনো ডাটাগুলোকে রিমুভ করে মোবাইলকে নতুন ভাবে চালু করা।
মোবাইল রিস্টার্ট দিলে কি হয়?
যেহেতু মোবাইল ইলেকট্রনিক ডিভাইস সেহেতু অনেক দিন ধরে মোবাইল ব্যবহারের ফলে এর ভেতরের পার্টস গুলো ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই একদিন অথবা দুই দিন পর পর যদি মোবাইল ফোন রিস্টার্ট করা যায় তাহলে মোবাইল ফোনের ভেতরের পার্টস গুলো ভালো থাকে। কিছু সময়ের জন্য পার্টস গুলো রিস্টার্ট এর মাধ্যমে তাদের কার্যক্রম পুনরায় শুরু করে। এতে করে মোবাইল অনেকদিন ভালো ব্যবহার করা যায়।
কতবার ফোন রিস্টার্ট দিতে হয়?
রিস্টার্ট দেওয়ার কোন নির্দিষ্ট নিয়ম নেই। কোথাও এটা নির্দিষ্ট করে বলা নেই যে প্রতিদিন বা একদিন অথবা নির্দিষ্ট ঘন্টার পর রিস্টার্ট দিতে হবে। নিজেদের প্রয়োজনে বিশেষ করে মোবাইল ফোন বেশিক্ষণ চালানোর পর রিস্টার্ট দিলে মোবাইল ভালো থাকে। এটা হতে পারে 24 ঘন্টায় একবার অথবা দুই দিন পর পর একবার করে রিস্টার্ট দিলে মোবাইল ভালো থাকে।
কতবার ফোন বন্ধ করা উচিত?
সাধারণ ব্যবহারে মোবাইলে তেমন ক্ষতি হয় না। তবে যে সমস্ত গ্রাহক অধিক সময়ে গেম খেলেন তাদের মোবাইল 24 ঘন্টায় একবার রিস্টার্ট অথবা বন্ধ করলে মোবাইল ভালো থাকে। কেননা দীর্ঘ সময় চলার কারণে মোবাইলের অভ্যন্তরীণ পার্টসগুলো গরম হয়ে যায়। এতে করে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই মোবাইল ফোন নির্দিষ্ট একটা সময় করে রিস্টার্ট অথবা বন্ধ করে পুনরায় চালু করা উচিত।
ফোন বন্ধ করা কি ভালো?
এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ। মোবাইল ফোন বন্ধ করা উচিত। নির্দিষ্ট একটা সময় ব্যবহারের পর মোবাইল বন্ধ করা অনেক ভালো। কেননা এতে করে মোবাইল ভালো থাকে। বিশেষ করে মোবাইলের পার্টসগুলো সঠিকভাবে চলে।
ফ্যাক্টরি রিসেট কি স্যামসাংয়ের সবকিছু মুছে ফেলে?
ফ্যাক্টরি রিসেট করলে কি সব ডিলিট হয়? হ্যাঁ শুধু স্যামসাং নয় প্রতিটি মোবাইলে ফ্যাক্টরি রিসেট করলে সকল ধরনের ডাটা রিমুভ হয়ে যায়। এজন্য রিসেট প্রক্রিয়া শুরু করার পূর্বে মোবাইলে ডাটা গুলো অন্যত্র সরিয়ে নেওয়া অথবা ব্যাকআপ নেওয়া উচিত। কেন নয় এটি না করলে সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে।
আইফোন রিস্টার্ট কিভাবে করে?
সাধারণ ফোনের মত আইফোন রিসেট করা যায়। প্রতিটি ফোনে রিসেট করার নিয়ম একই রকম। তাই এই ভুলগুলো রিসেট করার প্রক্রিয়া অবলম্বন করে আইফোন রিসেট করা সম্ভব।
কিভাবে ফ্যাক্টরি রিসেট করার পর অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল অ্যাকাউন্ট অপসারণ করবেন?
যদি সঠিকভাবে ফ্যাক্টরি রিসেট সম্পন্ন হয় তাহলে মোবাইল ফোনে থাকা সকল ধরনের গুগল একাউন্ট অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এতে আলাদা করে রিমুভ করার দরকার হবে না।
পাসওয়ার্ড ছাড়াই স্যামসাং a21s ফ্যাক্টরি রিসেট কিভাবে করে?
মোবাইল ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারি করার অপশন হচ্ছে মোবাইলকে ফ্যাক্টরি রিসেট করা। ফ্যাক্টরি রিসেট করতে পাসওয়ার্ড এর প্রয়োজন হয় না। তাই কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে সমাধান করা যায়।
ডেটা না হারিয়ে ফোন রিসেট কিভাবে করে?
মোবাইল রিসেট করলে অবশ্যই ডাটা গুলো রিমুভ হয়ে যাবে। তাই ফ্যাক্টরি রিসেট করার পূর্বে মোবাইল ফোনের ডাটা গুলোকে অন্যত্র সরিয়ে নিতে হবে অথবা মোবাইলে ডাটা গুলোকে ব্যাকআপ নিতে হবে। নতুবা মোবাইল ফোনের ডাটা গুলো রিমুভ হয়ে যাবে। তাই ডাটা না হারাতে চাইলে অবশ্যই ফ্যাক্টরি রিসেট শুরু করার পূর্বে ব্যাকআপ নিবেন।
শেষ কথা
আশা করি মোবাইল রিস্টার্ট অথবা রিসেট সম্পর্কিত আর কোন তথ্য জানবার নেই। কেননা উপরে সকল ধরনের তথ্য প্রদান করা হয়েছে। এই ধারণাগুলো যে কোন কোম্পানির মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হতে পারে স্মার্ট ফোন অথবা সেলফোন। প্রতিটি মোবাইলের ক্ষেত্রে উপরের নিয়ম গুলো প্রযোজ্য। প্রতিনিয়ত এই ধরনের টেক রিলেটেড আর্টিকেল পেতে এই সাইটটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ।


.webp)
.webp)


আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url