City Bank Loan - সিটি ব্যাংক লোন ২০২৪ পাওয়ার উপায়

City Bank Loan - সিটি ব্যাংক লোন ২০২৪ পাওয়ার উপায় জানতে এই আর্টিকেল পড়ুন। কেননা এখানে আজ আমরা আলোচনা করেছি সিটি ব্যাংক সম্পর্কিত সকল ধরনের তথ্য। যেমন কিভাবে লোন আবেদন করবেন? লোন আবেদন করতে কি কি প্রয়োজন? কত প্রকার থেকে শুরু করে লোন বিষয়ক সকল তথ্য। তাই আর দেরি না করে সিটি ব্যাংক সম্পর্কে জানতে পড়তে শুরু করুন।

সিটি ব্যাংক লোন ২০২৪ পাওয়ার উপায়


সিটি ব্যাংক লোন পাওয়ার উপায়

একটি ব্যাংক থেকে লোন নিতে হলে বিভিন্ন ধরনের নিয়ম নীতি ফলো করতে হয়। এবং লোন এর জন্য সঠিকভাবে আবেদন করতে হয়। কিন্তু অধিকাংশ মানুষ যে কোন ব্যাংক হতে সঠিকভাবে লোন এর আবেদন করতে পারে না। যার ফলে তারা লোন নিতে পারে না।

এখানে দেখুন- ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি

কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম ২০২৪


তাকে আমরা সিটি ব্যাংক সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো। শুরুতে আমরা জানবো লোন এর প্রকারভেদ এবং এর পরবর্তীতে জানার চেষ্টা করব কিভাবে লোনের জন্য আবেদন করতে হয়। তাই আপনি যদি লোন প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে আগ্রহী থাকেন তাহলে আর্টিকেলটি আপনার জন্য।

কোন ব্যাংক থেকে লোন পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেই  ব্যাংকের লোন পদ্ধতিগুলো সম্পর্কে সঠিক জ্ঞান থাকা এবং লোনের জন্য সঠিকভাবে আবেদন করা।


সিটি ব্যাংক লোন প্রকারভেদ

সিটি ব্যাংক লোন প্রকারভেদ

প্রতিটি ব্যাংকের লোন প্রকারভেদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে । ঠিক তেমনি সিটি ব্যাংক বর্তমানে পাঁচ ধরনের ঋণ সেবা দিয়ে যাচ্ছে। নিচে এ ব্যাংক এর ঋণ প্রদানের ধরন গুলো আলোচনা করা হলো-

পার্সোনাল লোন

সিটি ব্যাংক পার্সোনাল লোন মূলত ব্যক্তিগত কাজের জন্য দেওয়া হয়। সিটি ব্যাংক একজন বাংলাদেশ নাগরিক কে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ পূর্ব ঋণ প্রদান করে থাকে। ব্যক্তিগত ঋণ হতে পারে ব্যক্তির ছোট ব্যবসা, শিক্ষা ক্ষেত্রে, কিংবা পারিবারিক কোনো কাজে ব্যয় করা। মূলত এই লোন এর কোন সীমাবদ্ধতা নেই। ব্যক্তি যেভাবে চায় সেভাবে এ লোন নিতে পারে এবং ব্যবহার করতে পারবে

লোন এর পরিমান- ২ - ২০ লক্ষ টাকা পর্যন্ত

পরিশোধ এর সময়কাল- ১২ - ৬০ মাস পর্যন্ত


হোম লোন

সিটি ব্যাংক হোম লোন মূলত নতুন বাড়ি তৈরি অথবা বাড়ি কেনার ক্ষেত্রে প্রদান করা হয়। কোন ব্যক্তি যদি তার ব্যক্তিগত অর্ধে বাড়ি নির্মাণ অথবা কিনতে অক্ষম হয়ে থাকেন তাহলে সিটি ব্যাংক হতে হোম লোন নিতে পারেন।

লোন এর পরিমান- ৫ লক্ষ - ২ কোটি টাকা পর্যন্ত

পরিশোধ এর সময়কাল- ১ - ২৫ বছর পর্যন্ত


স্যালারি লোন

চাকরির বেতনের উপর ভিত্তি করে যে ঋণ প্রদান করা হয় তাই মূলত স্যালারি ঋণ। সিটি ব্যাংক স্যালারি লোন পেতে হলে অবশ্যই ব্যক্তিকে চাকরিজীবী হতে হবে।

শিক্ষা লোন

প্রতিটি ব্যাংক শিক্ষা ক্ষেত্রে লোন প্রদান করে থাকে। সিটি ব্যাংক তার বিকল্প নয়। দেশীয় শিক্ষা অথবা বিদেশে উচ্চশিক্ষার জন্য এ ব্যাংক থেকে লোন নেওয়ার পদ্ধতি চালু রয়েছে। যেকোনো শিক্ষার্থী চাইলে এখান থেকে শিক্ষা নিতে পারে।

লোন এর পরিমান- ১ - ২০ লক্ষ টাকা পর্যন্ত

পরিশোধ এর সময়কাল- ১ - ৫ বছর পর্যন্ত


অটো লোন

যারা যাত্রী পরিবহন করে থাকে সেই সমস্ত দরিদ্র মানুষদের মাঝে অটো লোন প্রদান করা হয়ে থাকে। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা অটো কিংবা ইলেকট্রনিক গাড়ি ব্যবহার করে যাত্রী পারাপার করে তাদেরকে দেওয়া  লোন মূলত অটো লোন হিসেবে পরিচিত।

আরো দেখুন- মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪

লোন এর পরিমান- ৩ - ৪০ লক্ষ টাকা পর্যন্ত

পরিশোধ এর সময়কাল- ১২ - ৭২ মাস পর্যন্ত


লোন আবেদন করা জন্যে যোগ্যতাসমূহ কি কি?

  • বাংলাদেশের নাগরিক হতে হবে
  • ১৮ বছর বয়স হতে হবে
  • লোন পরিশোধ করার মত ব্যবস্থা থাকতে হবে
  • অন্য কোন প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করলে তা বাতিল করতে হবে

সিটি ব্যাংক লোন সুদের হার

লোনের প্রকারভেদ এর সাথে সুদের হার ও পরিবর্তন হয়ে থাকে। প্রত্যেক ক্ষেত্রেই আলাদা আলাদা অধিকার বিদ্যমান। যেমন

  • পার্সোনাল লোন এর ক্ষেত্রে ১৫ থেকে ২৫ শতাংশ সুদের হার।
  • হোম লোন এর ক্ষেত্রে সুদের হার ৯ থেকে ১৫ শতাংশ
  • অন্যান্য লোনের ক্ষেত্রে লোন এর পরিমাণের ওপর নির্ভর করে সুদের হার নির্ধারণ করা হয়।

যেভাবে সিটি ব্যাংক লোন আবেদন করা যাবে-

যেভাবে সিটি ব্যাংক লোন আবেদন করা যাবে-

অনলাইন এবং  সরাসরি অথবা ডাকযোগ সিটি ব্যাংক লোনের আবেদন করা যাবে।

অনলাইন আবেদন

অনলাইনে আবেদন করার ক্ষেত্রে শুরুতে অফিশিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে

অফিসিয়াল ওয়েবসাইট লিংক- https://www.thecitybank.com/loan/auto-loan


এই লিংকে প্রবেশ করলে  লোন আবেদন ফরম দেখতে পারবেন। সকল ধরনের তথ্য দিয়ে। আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে সাবমিট অপশন এ ক্লিক করতে হবে। তাহলে আবেদন সম্পন্ন হবে।

সরাসরি অথবা ডাকযোগ আবেদন

সরাসরি আবেদন করার ক্ষেত্রে প্রথমে সিটি ব্যাংকের শাখা হতে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

আরো দেখুন- আশা এনজিও লোন পদ্ধতি

এবং নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার পর যে সমস্ত ডকুমেন্টগুলো যুক্ত করতে হবে-

আবেদন করতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন

  • পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয় পত্র 
  • নমিনির ছবি
  • শিক্ষাগত যোগ্যতার  সার্টিফিকেট
  • চাকরি করলে চাকরির  বেতনের রশিদ
  • সিটি ব্যাংক একাউন্ট
  • যে কোন ব্যাংকের শেষ এক বছরের স্টেটমেন্ট
  • লোন পরিশোধ করার মতো জমি দলিল এর কপি  অথবা চাকরি করলে চাকরি সনদ

উপরের প্রদান করা ডকুমেন্টগুলো অবশ্যই ফটোকপি সংগ্রহ করতে হবে এবং আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। এবং আবেদন পত্র গ্রহণ হলে পরবর্তীতে মূল কপি দেখাতে হবে।

আবেদনপত্র পূরণ এবং কাগজপত্র সংগ্রহ শেষ হলে সিটি ব্যাংকের প্রধান শাখায় জমা করতে হবে। এক্ষেত্রে সরাসরি অথবা ডাকযোগে জমা করা যাবে।

জমা দেওয়ার ঠিকানা- যে অঞ্চল থেকে আবেদন করা হবে সেই অঞ্চলে সিটি ব্যাংকের শাখায় জমা করতে হবে


লোন আবেদন রেজাল্ট এবং লোন পরিশোধ


লোন আবেদন করার ৭ থেকে ১৫ কার্য দিবসের মধ্যে  ব্যাংক গ্রাহকের পাঠানো তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই করে লোন প্রদান করবেন। লোন গ্রহণ করতে অবশ্যই গ্রাহককে সেই ব্যাংকের নিকট উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে লোন এর পরিমাণ বেশি হলে ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। আর লোন অ্যামাউন্ট কম হলে সরাসরি দেওয়া হবে।

লোন গ্রহণের পর কাজ হচ্ছে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে নির্ধারিত হারিয়ে লোন পরিশোধ করা।  ব্যাংক কর্তৃক প্রকাশিত নির্দিষ্ট হারে প্রতিমাসের নির্দিষ্ট একটি তারিখে ব্যাংকের নিকট টাকা জমা দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নির্ধারিত সময় টাকা জমা দেওয়া হয়। তা না হলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে।

শেষ কথা

যদি কোন ব্যক্তি উপরের তথ্যগুলো সঠিকভাবে পড়েন আশা করি ব্যাংক লোন আবেদন করার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হবে না। কেননা উপরে আমরা সিটি ব্যাংক সম্পর্কিত সকল ধরনের তথ্য প্রদান করার চেষ্টা করেছি।  এবং এটাও প্রদান করেছি যে কিভাবে আবেদন করতে হবে। পরবর্তীতে যে কোন ব্যাংকের লোন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাইট ভিজিট করতে পারেন।

Share this post with another

Previous Post Next Post
No one has commented on this post yet
Click Here to Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url