২০২৪ সালে বুলগেরিয়া কাজের ভিসা খরচ, বেতন ও আবেদন করার নিয়ম
২০২৪ সালে বুলগেরিয়া কাজের ভিসা খরচ, বেতন ও আবেদন করার নিয়ম। এই নতুন বছরে কাজের উদ্দেশ্যে বুলগারিয়া যেতে কত টাকা লাগতে পারে? কাজের উদ্দেশ্যে যাওয়ার দুটি উপায় রয়েছে প্রথমটি হচ্ছে সরকারিভাবে। যেকোনো গ্রাহক বাংলাদেশ থেকে সরকারিভাবে অন্য কোন দেশে যেতে খুব অল্প টাকার প্রয়োজন হয়। একজন শ্রমিক তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে বাংলাদেশ থেকে যে কোন দেশে যেতে পারবে।
কিন্তু বেসরকারিভাবে বা কোন এজেন্সির মাধ্যমে যেতে অনেক বেশি টাকা খরচ হয়। নিচে আমরা জানানোর চেষ্টা করব কিভাবে সরকারি পদ্ধতিতে কাজের উদ্দেশ্যে বুলগেরিয়া যাওয়া যায়। এবং এই দেশে যেতে কত টাকা খরচ হয় এবং একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন কত হতে পারে।
বুলগেরিয়া কাজের ভিসা খরচ কত?
কাজের ভিসা আবেদন করার পূর্বে প্রথমে নিশ্চিত করতে হবে যে কোন কাজের দক্ষতা সার্টিফিকেট রয়েছে। কেননা বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে সেই শ্রমিকের কাজের দক্ষতার প্রমাণ দেখাতে হয়। তাই সর্বপ্রথম কাজের দক্ষতা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
বৈধ পাসপোর্ট এবং ব্যক্তিগত তথ্য সহ বাংলাদেশে অবস্থানরত বুলগেরিয়া পাসপোর্ট ও ভিসা এজেন্সি এর মাধ্যমে কাজের ভিসার আবেদন করা যাবে। আবেদন করতে কত টাকা খরচ হতে পারে?
সরকারিভাবে আবেদন করার ক্ষেত্রে একজন গ্রাহকের সর্বোচ্চ তিন থেকে চার লক্ষ টাকা খরচ হতে পারে। তবে এই খরচ শুধুমাত্র কাজের ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সরকারিভাবে আবেদন করলে যখন কাজের ভিসার অনুমোদন দেওয়া হবে তখন ভিসা পাওয়ার জন্য আপনাকে তিন থেকে চার লক্ষ টাকা খরচ করতে হবে।
এছাড়া বেসরকারি অথবা কোন কোম্পানির এজেন্সি এর মাধ্যমে যেতে সর্বনিম্ন ৬ থেকে ৮ লক্ষ টাকা খরচ হতে পারে। এক্ষেত্রে অবশ্যই এজেন্সি কর্তৃপক্ষ কাছে আগে টাকা জমা দিতে হবে। তারপর তারা ভিসার জন্য আবেদন করবে। এবং নিশ্চিত হলে তারা মোবাইলে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দিবে।
বুলগেরিয়া যেতে কত টাকা লাগে ২০২৪
এই দেশে যাওয়ার মোটামুটি চারটি উপায় রয়েছে। তবে প্রতিটি উপায়ে যাওয়ার জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ টাকার দরকার। উদাহরণস্বরূপ বলতে গেলে নিচের দিক থেকে এর উদাহরণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন।
বুলগেরিয়া টুরিস্ট ভিসা
যদি কেউ ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এই দেশে ভ্রমণ করে তাহলে সেই ব্যক্তির দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হতে পারে। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা শুধু তার যাতায়াত খরচ। অন্যান্য খরচ তাকে আলাদাভাবে হিসাব করতে হবে। যেহেতু ভ্রমণ ভিসায় বেশি দিন স্থায়ী হওয়া যায় না তাই এই টাকার মধ্যে একজন ব্যক্তি বুলগেরিয়া ভ্রমণ করতে পারবে।
শিক্ষার ভিসা
বিদেশে উচ্চশিক্ষার জন্য বুলগেরিয়া যেতে চাইলে একজন শিক্ষার্থীর সর্বনিম্ন ৩ লক্ষ টাকা লাগতে পারে । এছাড়া সেই শিক্ষার্থী তিন থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে সেখানে তার লেখাপড়ার খরচ চালিয়ে নিতে পারবে ।
আরো পড়ুন- ২০২৪ সালে সুইজারল্যান্ড কাজের ভিসা পাওয়ার উপায়
ব্যবসায়িক ভিসা
ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কোন দেশে ভ্রমন করলে সর্বোচ্চ ৯০ দিন থাকা যায় । যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করবেন সে তো অবশ্যই আপনাকে পাসপোর্ট থাকতে হবে । এবং স্বল্পমেয়াদি একটি ভিসা থাকতে হবে । এই ভিসা পাওয়ার জন্য আপনাকে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করতে হবে ।
কাজের ভিসা
কাজ করার উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে ভিজিট করার ক্ষেত্রে দুটি উপায় রয়েছে। প্রথম উপায় হচ্ছে সরকারিভাবে যাওয়া দ্বিতীয় উপায় হচ্ছে বেসরকারিভাবে যাওয়া। সরকারিভাবে যাওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির তিন থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়। কিন্তু বেসরকারি মাধ্যমে বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়। তাই আমরা সবসময় সাজেশন দেই সরকারিভাবে কোন দেশে ভ্রমণ করতে।
বুলগেরিয়া কাজের ভিসা বেতন কত?
বাংলাদেশ থেকে যেকোনো দেশে কাজের ভিসার আবেদন করলে সে সমস্ত শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩০ থেকে ৫০ হাজার টাকা হয়। তবে বলগেরিয়া যেহেতু অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ এই দেশে বাংলাদেশী শ্রমিকদের সর্বনিম্ন বেতন হবে ৫০ থেকে ৮০ হাজার টাকা। এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে এর চাইতে বেশি ও বেতন পেতে পারেন। তবে কাজ ভেদে বেতনের ভিন্নতা রয়েছে।
যেমন প্রশ্ন হতে পারে বুলগেরিয়া গার্মেন্টস ভিসা বেতন কত? এক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে যদি সরকারি মাধ্যমে কোন গার্মেন্টসে যান তাহলে একজন শ্রমিকের ৫০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে বেতন হতে পারে। এছাড়া যদি বেসরকারি কোন মাধ্যমে আপনি যান তাহলে আপনার বেতন কমও হতে পারে আবার এই এর চাইতে বেশি হতে পারে। এটার কোন নিশ্চয়তা নেই। তাই সবসময় সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে কোন ঝামেলায় পড়তে না হয়।
বুলগেরিয়া কাজের ভিসা আবেদন করার নিয়ম ২০২৪
আবেদন করার দুইটা পথ রয়েছে। প্রথম হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন এবং দ্বিতীয়টি হচ্ছে সরাসরি বাংলাদেশ সরকারের পাসপোর্ট এবং ভিসা এজেন্সিতে গিয়ে আবেদন। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বুলগেরিয়ার পাসপোর্ট এবং ভিসার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। অবশ্যই আবেদন করার পূর্বে কাজের যোগ্যতা সার্টিফিকেট এবং ব্যক্তিগত তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে হবে।
সরাসরি বাংলাদেশে অবস্থিত বুলগেরিয়া পাসপোর্ট এজেন্সি থেকে আবেদন করার ক্ষেত্রেও আপনাকে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, ব্যক্তিগত তথ্য, বৈধ পাসপোর্ট এবং ভিসার জন্য টাকা জমা দিতে হবে। এবং টাকা জমা দিলে এজেন্সিতে কর্মরত কর্মচারীরা খুব সহজে আপনার আবেদনটি করে দেবে।
এখানে দেখুন- ২০২৪ সালে মাল্টা কাজের ভিসা একমাসের বেতন কত?
আবেদন সম্পন্ন হলে ১ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে ভিসা পেয়েছেন কিনা তার একটি ফলাফল আপনাকে জানানো হবে। যারা কাজের ভিসা পাওয়ার জন্য উত্তীর্ণ হয়েছে তাদের নির্ধারিত তারিখে সেই দেশে যেতে পারবে।
বুলগেরিয়া থেকে ইতালি যাওয়া সম্ভব?
শ্রমিক ভিসায় যারা বুলগারিয়াতে প্রবেশ করে তারা সবসময় চেষ্টা করে যাতে এর চাইতে উন্নত কোন দেশে যাওয়া যায় কিনা। যেহেতু বুলগেরিয়া এবং ইতালি খুব কাছাকাছি দুটি দেশ তাই চেষ্টা করলে খুব সহজে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে অবশ্যই সরকারি পথ অবলম্বন করতে হবে। এছাড়া অবৈধ পথ অবলম্বন করলে যে কোন ধরনের বিপদ ঘটতে পারে।
বুলগেরিয়া নাগরিকত্ব পাওয়ার উপায় কি?
কাজের উদ্দেশ্যে যেকোনো দেশ থেকে বুলগেরিয়া আশা শ্রমিকরা যদি একটানা পাঁচ বছর সেই দেশে অবস্থান করে এবং তাদের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি থাকে তাহলে সে সমস্ত ব্যক্তি সেই দেশের নাগরিক হওয়ার যোগ্য হবে। বুলগেরিয়া সরকার স্থায়ী বসবাসের ভিত্তিতে সেই দেশের নাগরিকত্ব প্রদান করে। এছাড়াও বুলগেরিয়ার নাগরিক কোন ছেলে অথবা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের সেই দেশের নাগরিকত্ব দেওয়া হয়।
শেষ কথা
বর্তমানে বুলগেরিয়া শ্রমিক সংকর দেখা যাওয়ার ফলে বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়া হচ্ছে। উপরের দেওয়া নির্দেশনা অনুযায়ী একজন শ্রমিক খুব সহজে কাজের ভিসার আবেদন করতে পারবে। এখানে আবেদন করার সকল ধরনের প্রসেস এবং আবেদন করতে কি কি প্রয়োজন এ বিষয়গুলো বর্ণনা দেওয়া রয়েছে। পরবর্তীতে এ ধরনের আরো ভিসা বিষয়ক তথ্য পেতে আমাদের সাইট ভিজিট করতে পারেন।

.webp)

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url