প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন, যোগ্যতা সহ বিস্তারিত

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন, যোগ্যতা সহ বিস্তারিত জানতে পারবেন এখানে। অনেকেই সার্চ করেন কিভাবে স্কলারশিপের আবেদন করা যায়? কিন্তু সঠিক তথ্য না পাওয়ায় অনেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে এই আবেদন কিভাবে করব? অথবা কি কি ডকুমেন্টের প্রয়োজন হতে পারে?

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন

এছাড়াও প্রত্যেকটি শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে না । তাহলে কোন শিক্ষার্থী স্কলারশিপ এর আবেদনের যোগ্য? এই সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকছে আজকের এই আর্টিকেলে। তাই আশা করি সম্পূর্ণ তথ্যপূর্ণ আর্টিকেল পড়লে ধারণা পেয়ে যাবেন কিভাবে প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন করবেন।

আরো পড়ুন- ব্র্যাক এনজিও লোন পদ্ধতি

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪

প্রাইম ব্যাংক স্কলারশিপ ২০২৪। প্রাইম ব্যাংক বাংলাদেশে জনপ্রিয় একটি কমার্শিয়াল ব্যাংক। এ ব্যাংক শাখা বাংলাদেশের প্রতিটি বিভাগে রয়েছে। এটি মূলত ব্যবসায়ীদের সবচেয়ে বেশি লোন দিয়ে থাকে। এছাড়াও বাড়ি তৈরি এবং শিক্ষা ক্ষেত্রে লোন দিয়ে থাকে।

প্রাইম ব্যাংক এর আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে এ ব্যাংক সুবিধাবঞ্চিত, মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। তারা প্রতিবছর নির্দিষ্ট একটি সময়ে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। এতে করে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীরা অনেক উপকৃত হন। কোন কোন শিক্ষার্থীরা প্রাইম ব্যাংক বৃত্তির জন্য আবেদনের যোগ্য হবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি সম্পন্ন পড়তে হবে।

আশা করি এই আর্টিকেলটি পড়ার পর প্রাইম ব্যাংক বৃত্তি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেয়ে যাবেন । যেমন কোন কোন ডকুমেন্ট দ্বারা আবেদন করতে হবে,কোন ব্যক্তি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে এবং প্রাইম ব্যাংক বৃত্তি সুবিধা সম্পর্কিত সম্পূর্ণ আলোচনা থাকছে। তাই আশা করি দেরি না করে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।

প্রাইম ব্যাংক প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। বছরের একটি নির্দিষ্ট সময়ে সুবিধা বঞ্চিত, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়ার কার্যক্রম প্রাইম ব্যাংক করে থাকে। এই কার্যক্রম মূলত বছরের শেষ দিকে শুরু হয়ে থাকে। নিচে  তথ্য গুলো খেয়াল করলে বুঝতে পারবেন আবেদনের সময়সীমা এবং কিভাবে অনলাইনে আবেদন করা যাবে।

শিক্ষাবৃত্তি সম্পর্কিত কিছু তথ্য-

বৃত্তির নাম -প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি
প্রতিষ্ঠানের নাম -প্রাইম ব্যাংক ফাউন্ডেশন
বৃত্তি প্রার্থীর এইচএসসি পাশের বছর -২০২২ বা ২০২৩
এসএসসি ও এইচএসসি মোট ন্যুনতম জিপিএ- ছাত্রদের ক্ষেত্রে ৯:০০ ও ছাত্রীদের ক্ষেত্রে ৮.৮
আবেদনের সময়সীমা - 
আবেদনের লিংক -scholarship.primebankfoundation.org

 

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের যোগ্যতা কি?

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের যোগ্যতা কি

শিক্ষাবৃত্তির জন্য প্রতিটি শিক্ষার্থী আবেদন করতে চায়। কিন্তু একটি নির্দিষ্ট সংস্থার সহায়তায় প্রত্যেক জনকে  বৃত্তি দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই প্রাইম ব্যাংক ফাউন্ডেশন নির্দিষ্ট কিছু যোগ্যতা এর উপর ভিত্তি করে শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে। যে সমস্ত শিক্ষার্থী এসব যোগ্যতা অর্জন করতে পারবে তারাই কেবলমাত্র প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া অন্যান্য শিক্ষার্থীগণ আবেদন করলে তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই শিক্ষাবৃত্তি পাওয়ার ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন সে সম্পর্কে জানা অতীব জরুরিও বিষয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো যে তথ্যগুলো একজন শিক্ষার্থীর মাঝে বিদ্যমান থাকলে সেই শিক্ষার্থী প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।


যে সমস্ত শিক্ষার্থীদের বৃদ্ধি প্রদান করা হবে

  • এসএসসি পাস
  • এইচ এস সি পাশ
  • অনার্স পড়ুয়া

বৃত্তির জন্য যেসব যোগ্যতার প্রয়োজন

  • একজন মেধাবী শিক্ষার্থী হতে হবে
  • ছাত্রদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি সর্বমোট জিপিএ ৯:০০ পেতে হবে
  • ছাত্রীদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি সর্বমোট জিপিএ ৮.৮ পেতে হবে
  • কেবলমাত্র দরিদ্র শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে
  • যাদের আর্থিকভাবে অসচ্ছল সে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে
  • পিতা মাতার মাসিক আয় ১০ হাজার টাকার নিচে হলে আবেদন করতে পারবে

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের কি কি কাগজপত্র প্রয়োজন?

স্কলারশিপ এর জন্য বিভিন্ন রকম ডকুমেন্ট এর প্রয়োজন পড়ে। তবে সবচেয়ে বেশি শিক্ষাগত ডকুমেন্টগুলোর প্রয়োজনীয়তা বাধ্যতামূলক। নিচে যে যে ডকুমেন্টগুলো বাধ্যতামূলক সে ডকুমেন্টগুলোর তালিকা দেওয়া হলো-

  • রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনপত্র এর মূলকপি
  • পিতা মাতা অথবা অভিভাবক এর মাসিক আয়ের সনদপত্র
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ
  • এস এস সি পরীক্ষার নম্বর পত্র
  • এইচ এস সি পরীক্ষার নম্বর পত্র
  • বর্তমান অধ্যায়নরত স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ

কিভাবে প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন করবেন?

কয়েকটি ধাপে প্রাইম ব্যাংক স্কলারশিপ আবেদন পত্র সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ প্রসেস গুলো নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো- 

ধাপ ১:  শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে হলে সর্বপ্রথম আবেদন ফরম ডাউনলোড করতে হবে। কিভাবে প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন ফরম সংগ্রহ করবেন? আবেদন ফরম সংগ্রহ করার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট লিংক এখানে- scholarship.primebankfoundation.org

ধাপ ২:  আবেদন পত্র সংগ্রহ - এই লিংকে প্রবেশ করার পর আবেদনের শুরুর তারিখে এবং শেষ তারিখ দেখতে পারবেন। এবং একটু নিচে আসলে আবেদন পত্র ডাউনলোড এর একটি অপশন দেখতে পাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে খুব সহজেই শিক্ষাবৃত্তি ফরমটি ডাউনলোড করে নিতে পারবেন। ফর্মটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন-

ধাপ ৩: আবেদন পত্র পূরণ- বৃত্তির আবেদন ফরম সম্পূর্ণ ইংরেজি অক্ষরে পূরণ করতে হবে। যে সমস্ত তথ্য ফর্মে উল্লেখ রয়েছে সকল তথ্য ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে।

নমুনা পূরণ কৃত আবেদন দেখুন-

নমুনা পূরণ কৃত আবেদন দেখুন

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন

আবেদন প্রক্রিয়া শুরু করতে আবেদন করার লিংকে প্রবেশ করতে হবে। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন  ভিক্ষাবৃত্তি অনলাইনে আবেদনের লিংক এখানে- scholarship.primebankfoundation.org

আবেদনকারী নিবন্ধন

আবেদন করার পূর্বে অবশ্যই প্রার্থীকে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করতে যা প্রয়োজন-

  • মোবাইল নম্বর
  • পাসওয়ার্ড

আবেদনকারী নিবন্ধন


এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। কেননা পরবর্তীতে এই ওয়েবসাইটে প্রবেশ করার ক্ষেত্রে এই নম্বর এবং পাসওয়ার্ড প্রয়োজন পড়বে।

প্রার্থীকে অবশ্যই মনে রাখতে হবে যে আবেদন পত্রের যে সমস্ত ডকুমেন্টগুলো বাধ্যতামূলক যেমন রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষার সনদের ফটোকপি, নম্বর পত্র ইত্যাদি অনলাইনে স্ক্যান করে রাখতে হবে। কেননা অনলাইনে পূরণ করতে হলে এ ডকুমেন্টগুলো অবশ্যই আবেদনপত্রে আপলোড করতে হবে। এজন্য এই বাধ্যতামূলক ডকুমেন্টগুলো অবশ্যই আগে থেকে স্ক্যান করে রাখতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট লগইন করার পর যে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে-

  • ব্যক্তিগত তথ্য দিতে হবে
  • শিক্ষাগত তথ্য দিতে হবে
  • পিতা মাতার আয়ের বিবরণ দিতে হবে
  • শিক্ষাবৃত্তির বিশেষ কারণ দিতে হবে
  • এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপলোড করতে হবে

আবেদিন ফর্মে উল্লেখিত সকল ডকুমেন্ট এবং তথ্যগুলো পূরণ করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলে অনলাইনের মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে।

এছাড়া কোন প্রার্থী যদি অনলাইনে আবেদন করতে ব্যর্থ হন তবে নিম্ন বর্ণিত ঠিকানায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি আবেদন পত্র জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে নির্ধারিত সময়সীমা কোন পরিবর্তন হবে না।


শিক্ষাবৃত্তি আবেদনপত্র পাঠানোর ঠিকানা

অনলাইনে আবেদন পূরণ করে  নিম্ন বর্ণিত ঠিকানায়  পাঠাতে হবে ঠিকানা- প্রধান নিবার্হী কর্মকর্তা, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, বাড়ী নং-১০, (দ্বিতীয় তলা) ,রোড নং ১৯/এ, ব্লক -ই, বনানী -ঢাকা, 1213


কবে প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল প্রকাশ করবে?

আবেদন প্রক্রিয়ার সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীকে যাচাই-বাছাই করার  করা হবে। এবং প্রার্থী যদি প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এর সমস্ত নিয়ম নীতি এর মধ্যে থেকে থাকে তবে তাকে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত বলে বিবেচনা করা হবে। এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণ হয়েছে কিনা এবং আপনি শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য  নির্বাচিত হয়েছেন কিনা সে সমস্ত মেসেজ প্রদান করা হবে।

শিক্ষাবৃত্তির বৈশিষ্ট্য গুলো কি কি?

মেধাবী শিক্ষার্থী: প্রাইম ব্যাংক ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে ।

দরিদ্র শিক্ষার্থী: হতদরিদ্র শিক্ষার্থীরা প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে । যে সমস্ত শিক্ষার্থীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল সে সমস্ত শিক্ষার্থীকে বৃদ্ধি প্রদান করা হয় ।

সুবিধা বঞ্চিত শিক্ষার্থী: সুবিধা বঞ্চিত শিক্ষার্থী বলতে যাদের  পিতা মাতার অবর্তমান অভিভাবক দায়িত্ব পালন করেন এবং সে শিক্ষার্থীগুলো দরিদ্র তাদেরকে বোঝানো হয়। এ সমস্ত সুবিধা বঞ্চিত শিক্ষার্থী হন প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক শিক্ষাবৃত্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হয়।

শেষ কথা:

আমরা চেষ্টা করেছি প্রাইম ব্যাংক স্কলারশিপ ২০২৪ সম্পর্কিত সকল ধরনের তথ্য প্রদান করার জন্য। আশা করি এই আর্টিকেল স্কলারশিপ এর আবেদন করার জন্য অনেক সাহায্য করবে। বিভিন্ন ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০২৪ সম্পর্কিত তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।

Share this post with another

Previous Post Next Post
No one has commented on this post yet
Click Here to Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url